ছবি: নিহত যুবক কানহাইয়া লাল।
আমাদের ভারত, ২৯ জুন: উদয়পুরের হত্যাকাণ্ডের কড়া মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটি টুইটারের একটিতে তিনি মৃত ব্যক্তির ছবি, অপরটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একটি ভিডিও যুক্ত করেছেন।
বুধবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “আমি রাজস্থানের উদয়পুরের কানহাইয়া লালকে শ্রদ্ধা জানাই। প্রার্থনা করি যে তাঁর বিদেহী আত্মা যেন চিরশান্তি লাভ করে। তাঁর বলিদান অবশ্যই আমাদের মতো লোকদের জন্য একটি চক্ষু উন্মুক্তকারী, যাঁরা ‘অন্যকে’ বিশ্বাস করে সম্প্রীতিতে বসবাস করে। এনআইএ তদন্ত শুরু করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের প্রশংসা করছি।
ভারতে এই ধরনের চরমপন্থার কোনও স্থান নেই। এই ঘটনা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আসন্ন হুমকি। এই ধরনের ঘটনাগুলিকে তুষ্টির রাজনীতিতে জড়িত শাসকদের দ্বারা ইন্ধন দেওয়া হয়। তাঁরা ভোটব্যাঙ্কের স্বার্থে এই ধরনের উপাদানগুলিকে উস্কে দেন বা যখন বিরোধিতা হয় তখন চোখ বন্ধ করে থাকেন।“

