জলঙ্গীতে প্রার্থী পছন্দ নয় তৃণমূলের, বিক্ষুব্ধদের প্রার্থী ঘোষণা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ মার্চ: মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। জলঙ্গীতে তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ার জেরে প্রার্থী দিল বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানাকে প্রার্থী করা হল।

বৃহস্পতিবার বিকেলে সিপাহীচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বহু তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত হয়ে নির্দল প্রার্থী ঘোষণা করেন। জলঙ্গীর তৃণমূল জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানার নাম ঘোষণা করা হয়। রাফিকা সুলতানার জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী নেতৃত্বরা।

জলঙ্গী বিধানসভাতে প্রার্থী করা হয় তৃণমূলের পক্ষ থেকে আব্দুর রজ্জাককে, বামফ্রন্ট থেকে তিনি তৃণমূলে যোগদান করেন। কিন্তু তাকে প্রার্থী হিসেবে মানা হবে না বলে ঘোষণা করা হয়, তার জেরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হয় আগেই। কিন্তু তার পরেও প্রার্থী পদ প্রত্যাহার না করার জন্য এবার বিক্ষুব্ধরা রাফিকা সুলতানাকে প্রার্থী করল। বৃহস্পতিবার বিকেল থেকেই প্রার্থী ঘোষণা হতেই দলীয় প্রচার শুরু করে দিলেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাফিকা সুলতানা।

আব্দুর রাজ্জাক জানান, রাফিকা সুলতানা দলে থেকে বিরোধীদের কথা অনুযায়ী তারা ভুল পথে যাচ্ছে। তবে তিনি দল থেকে চলে গেলে দল বা‍ঁচল, সে দলে কোনও কাজ করত না। আগামী দিনে নির্বাচনে কোনও সমস্যা হবে না, রাফিকা সুলতানা নির্দল হিসেবে লড়াই করলে আমাদের দল আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে জানান তিনি।

যদিও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানা নির্দল প্রার্থী হতেই সমস্যায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *