স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: মা-মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এক তৃণমূল নেতার। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের রাধাগোবিন্দ পাড়ার।
সূত্র মারফত জানাগেছে, গতকাল রাতে ঘরের মধ্যে স্ত্রী ও দুই মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সময় তার স্বামী ঘরে আগুন ধরিয়ে দেয়। শুধু আগুন ধরিয়ে শান্ত হননি। আগুন ধরিয়ে পিন্টু দেখতে পায় স্ত্রী ও তার দুই মেয়ে পালিয়ে যায়। স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে মারার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেরায়। গ্রামবাসীরা লুকিয়ে রাখার জন্যই কোনো রকমে বেঁচে যায় মা ও মেয়েরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের ছাপ। দাপুটে তৃণমূল নেতার ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীরা জানান, ক্যামেরার সামনে মুখ খুললে যে কোনো মুহূর্তে তৃণমূল নেতা তাদের উপর আঘাত আনতে পারে। দাপটে নেতার দাদাগিরির কথা স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের নেতারাও। তাদের বক্তব্য, শাসক দলের মাথায় হাত থাকার জন্যই এইসব খুদে নেতাদের এত বার বাড়ন্ত। এখন দেখা যাক প্রশাসন কি করে। তবে কান পাতলে শোনা যাচ্ছে, এই দাপটে নেতার ভয়ে স্থানীয় প্রশাসন নাকি আতঙ্কিত হয়ে থাকে।

