করণদিঘি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৪ আগস্ট: বিধানসভা নির্বাচনের পর করণদিঘি বিধানসভায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলিতে বড়োসড়ো ভাঙন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদিঘি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল।

করণদিঘি ২ নং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য ছিল ১৮ জন। তার মধ্যে ৯ জন বিজেপির, ৬ জন তৃণমূল, ২ জন নির্দল ও এক জন কংগ্রেস সদস্য জিতেছিল। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন ২ জন নির্দল সদস্য এবং ৩ জন বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূল কংগ্রেসের মোট সদস্য সংখ্যা হয় ১১ জন। বিজেপির প্রধান সেখ সাজিরুদ্দিন দীর্ঘদিন ধরে দুর্নীতি করছিলেন, তার ফলে ১১ জন তৃণমূল সদস্য উন্নয়নের কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ।

করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল জানান, করণদিঘি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরে দুর্নীতির সাথে জড়িয়ে ছিলেন। আমাদের তৃণমূল কংগ্রেসের সদস্যরা ঠিক মতো কাজ করতে পারতো না এবং জনগণের কোনও উন্নয়ন মূলক কাজও তিনি করেননি। তার ফলে আরেক জন বিজেপির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধায়ক আরও বলেন, রাস্তাঘাট ও বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ গুলো করবো এবং আগেও জনগণের পাশে ছিলাম এবং এখনো জনগণের পাশে থাকবো।

করণদিঘি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সেখ সাজিরুদ্দিন জানান, সদস্যরা বলছে কোনও উন্নয়নের কাজ কর্ম করিনি এবং আমি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিলাম। ওরা আমার বিরুদ্ধে ক্ষুদ্র হয়ে অনাস্থা ডেকেছে। প্রধান আরও বলেন আমি অনেক উন্নয়ন করেছি তাও ওরা আমার বিরোধিতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *