বনগাঁয় লাইনের উপর দিয়ে যাতায়াত বন্ধ করল রেল, গার্ডরেল ভেঙ্গে দিল এলাকার প্রমিলা বাহিনী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: গার্ডরেল দিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত বন্ধ করল রেল। গার্ডরেল ভেঙ্গে দিল এলাকার বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন রেল কলোনি এলাকায়।
দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ থেকে ট্রেনলাইনের পাশ দিয়ে গার্ডরেল দেওয়া হয়। এর ফলে এলাকার বাসিন্দাদের দুই কিলোমিটার ঘুরে শহরে আসতে হচ্ছে। অভিযোগ, রেললাইনের উপর দিয়ে বনগাঁ শহরে যাতায়াত করে ঢাকা, নয়া গোপালগঞ্জ সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজার করতে আসার জন্য ওই রাস্তা বন্ধ হলে ২-৩ কিলোমিটার ঘুরে বনগাঁ শহরে আসতে হবে তাদের।

এলাকার সাধারণ মানুষের দাবি, দীর্ঘদিন ধরে রেলের কাছে তারা আবেদন জানিয়েছিল একটি আন্ডারপাস বা ওভার ব্রিজের কিন্তু তাদের দাবি না মেনে রেলের পক্ষ থেকে এদিন রাস্তা বন্ধ করে গার্ডরেল লাগিয়ে দেয়। ক্ষুব্দ এলাকার বাসিন্দারা একত্রিত হয় এবং এলাকার প্রমিলা বাহিনী গার্ডরেল ভেঙ্গে দেয়।

বাসিন্দারা জানান, তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এই বিষয়ে রেলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *