বাঁকুড়া-মশাগ্রাম শাখায় চালু হল ট্রেন, খুশি সকলেই

আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার পর লোকাল ট্রেনের চাকা গড়ালেও বাঁকুড়া-মশাগ্রাম শাখা-সহ আদ্রা ডিভিশনের বিভিন্ন শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। অবশেষে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার লাইফলাইন বাঁকুড়া–মশাগ্রাম লোকাল ট্রেন চালু হল।

গত ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে চালু হয়ে গিয়েছে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হলো বাঁকুড়া–মশাগ্রাম লোকাল ট্রেন পরিষেবা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাঁকুড়া–মশাগ্রাম রেলকে হাওড়া সঙ্গে সংযুক্ত করা হোক। যদিও এখনও সেই বিষয়ে রেলের মনোভাব সম্পর্কে কিছু জানা যায়নি। দীর্ঘদিন পর বাঁকুড়া– মশাগ্রাম ট্রেন চালু হতেই রেলযাত্রীদের পাশাপাশি খুশি হকাররা। একইসঙ্গে আশেপাশের টোটো চালকরও মহাখুশি।


দীর্ঘদিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকার কারণে রুটিরুজিতে টান পড়েছিল এই মানুষগুলির। অবশেষে খুশির হাওয়া তাদের মধ্যে। বাঁকুড়া থেকে মশাগ্রামে আসা এক ব্যক্তি জানালেন, বাঁকুড়া–মশাগ্রাম ট্রেনে যে পথ যেতে দুই ঘন্টা সময় লাগে বাসে সে সময় লাগে তিন ঘন্টা। আবার ভাড়াটাও যথেষ্ট বেশি। এই শাখায় দৈনিক এক জোড়া ট্রেন যাতায়াত করে। দুই স্টেশন থেকে দুটি ট্রেন পরিষেবা চালু হলে তবেই হবে সুবিধা। এমনটাই জানালেন রেলওয়ে যাত্রী পরিষেবা সমিতির সদস্য সুপ্রকাশ সামন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *