দমকা হাওয়ায় গাছ পড়ে বনগাঁ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মার্চ: দমকা হাওয়ায় ট্রেনের তারের উপরে গাছ ভেঙ্গে পড়েবিপত্তি। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে বনগাঁ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় আশপাশের বাসিন্দারা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া স্টেশন চত্বরে।   

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, চাঁদপাড়া ৪৭ নম্বর গেটের
কাছে ঘোরলাইন এলাকায় দুপুর দু’টো নাগাদ দমকা
হাওয়ায় রেল লাইনের পাশের একটি বড় গাছ শিয়ালদহ-বনগাঁ শাখার আপ লাইনের তারের উপর ভেঙ্গে পড়ে।বিকট আওয়াজ ও আগুনের ঝলকানি দেখে স্থানীয়রা ঘর থেকে বেড়িয়ে যায়। আগুনের ফুলকি দেখে আতঙ্কে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। এরপর স্টেশন মাস্টারকে খবর দেয়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় ভেঙ্গে পড়া গাছ সরিয়ে শুরু হয় ট্রেন চলাচল।

স্থানীয় বাসিন্দা কল্যাণী সরকার, অঞ্জনা সরকার বলেন, ট্রেন লাইনের বিদ্যুতের শব্দে সকলেই ঘর ছেড়ে বেড়িয়ে পরে। কিছুক্ষণের মধ্যে চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। তার ছিঁড়ে যে কোনও মুহুতে দুর্ঘটনা ঘটতে পারতো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *