জে মাহাতো, মেদিনীপুর, সেপ্টেম্বর: আর্থিক সংকটে পিছিয়ে পড়া এলাকার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল চন্দ্রকোনা ব্লক তৃণমূল কংগ্রেসl গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকার যাযাবর পরিবারের কয়েকজন পড়ুয়ার আর্থিক সংকটের কারণে পাঠ সামগ্রী কিনতে না পারায় পড়াশোনা বন্ধ রয়েছেl শনিবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বই, খাতা, পেন সহ পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছেল
পাঠ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ, রাম দয়াল পান্ডে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

