বড়ঞাতে পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় তিন মূল অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুরুন্নরুন পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখ খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল বড়ঞা থানার পুলিশ। বুধবার মূল অভিযুক্ত সাদ্দাম সেখ, সবুর সেখ, ফুরাই সেখকে কান্দি মহকুমা আদালতে তুলে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

ধৃত তিন জনকে পুনে থেকে বড়ঞা থানার পুলিশ গ্রেফতার করে। তাদের পুনে আদালতে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে বড়ঞা থানার পুলিশ। বুধবার কান্দি মহকুমা আদালতে ধৃত তিনজনকে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, ১৩ আগস্ট বড়ঞা থানার সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখকে। সেই ঘটনায় সবুর সেখ মূল অভিযুক্ত বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানাগিয়েছে, পুনে থেকে তাদের গ্রেফতার করে ট্রানজিড রিমান্ডে বড়ঞা থানার পুলিশ নিয়ে এসে কান্দি আদালতে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *