করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কোলাঘাটে, গত চারদিনে আক্রান্ত ৮ শিশু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ জুন: গত চার দিনে কোলাঘাটে একটি বেসরকারি নার্সিংহোমে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ৮ শিশু। আশঙ্কা করোনার তৃতীয় ঢেউয়ের। প্রত্যেকটি শিশুর আলাদা আলাদা উপসর্গ। বিভ্রান্ত চিকিৎসক মহল। করোনার দ্বিতীয় ধাপ শেষ মুহূর্তে। তাহলে কি এবার তৃতীয় ঢেউ আসছে? এই অবস্থায় উদ্বেগ বাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি বেসরকারি শিশু নার্সিংহোমে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের করোনা ধরা পড়ে।

ডাক্তার প্রবীর ভৌমিক জানান, বিভিন্ন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। ক্রমাগত বাড়ছে ডাক্তার মহলে উদ্বেগ। কিভাবে শিশুদের করোনার চিকিৎসা করা হবে। গত তিন থেকে চার দিনে ধরে করোনা আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাহলে কি তৃতীয় ধাপে করোনার আগমন ঘটতে চলেছে। এই নিয়ে চিন্তিত ডাক্তার মহল। যে হারে ক্রমাগত করোনার উপসর্গ রূপ বদলাছে সেখানেই চিন্তার বিষয় বলে জানান নার্সিংহোমের ডাক্তারবাবু প্রবীর ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *