বিজেপি করার খেসারত দিয়ে কাজ হারাতে হল রামজীবনপুর পুরসভার অস্থায়ী কর্মীকে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট: গত বিধানসভা নির্বাচনে বিজেপির সমর্থনে প্রচার করেছিলেন রামজীবনপুর পৌরসভার অস্থায়ী কর্মী চন্দন পন্ডা। ২০১৪ সাল থেকে রামজীবনপুর পৌরসভায় দিন মজুর ওয়ারকার হিসাবে বৃক্ষরোপণ ও তত্ত্বাবধানের কাজ করে আসছিলেন।দীর্ঘদিন পৌরসভায় কাজ করার ফলে প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও পেতেন।

গত কয়েকবছর ধরে কর্মরত ওই ব্যক্তিকে কয়েকমাস হল বসিয়ে দিয়েছেন পুর প্রশাসক। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ওই কর্মী। তার ৫ সদস্যের পরিবারের সর্ব কনিষ্ঠ দুই সদস্য ক্লাস সেভেন ও ফোরে পড়া ছেলে মেয়ের টিউশিনি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।রামজীবনপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বনপুর এলাকার এই পরিবারটির ছেলেমেয়ের টিউশানি বন্ধ করেও সমস্যা মিটছে না। এক প্রকার অনাহারে দিন কাটছে তাদের। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী হিসাবে  সক্রিয় ভূমিকায় দেখা যায় চন্দন পণ্ডাকে। এরপর ফলাফল ঘোষণার কিছুদিন পর পৌর প্রশাসক নির্মল চৌধুরী তাকে কাজে যোগ দিতে বারণ করে বলে অভিযোগ।

এ বিষয়ে নির্মল চৌধুরী জানিয়েছেন, অনেকেই কাজের জন্য আবেদন জানিয়েছেন। তাঁদের সকলকে ঘুরিয়ে-ফিরিয়ে কাজ দেওয়ার জন্যই চন্দনকে কিছুদিন বসিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *