দুঃস্থ শিশুদের মধ্যে কেক কেটে ছেলের জন্মদিন পালন শিক্ষক দম্পতির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর:
হাজার লোককে খাইয়ে নয় বরং দুঃস্থ বাচ্চাদের মধ্যে কেক কেটে ছেলের জন্মদিন পালন করলেন শিক্ষক দম্পতি। পেটপুরে খাওয়া-দাওয়া শেষে শিশুদের দেওয়া হল উপহার।

নিজের ছেলের জন্মদিন দুঃস্থ স্কুলের শিশুদের নিয়ে কেক কাটা ও ভুরি ভোজের মধ্য দিয়ে পালন করলেন শিক্ষক অনির্বাণ দাস। শিক্ষক অনির্বাণ দাসের ছেলে ত্রিণভ দাস এবারে ৫ বছরে পা দিল। হৈ-হুল্লোড় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বিরাট জমকালো আয়োজন করে জন্মদিন পালন নয় বরং দুঃস্থ শিশুদের মুখে হাসি ফুটিয়ে কেক কেটে জন্মদিন পালন আর তা উৎসবের চেহারা পেল স্কুলে।

খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। পাতে ছিল আলু ভাজা, ভাত, ডাল, আলুপোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং জন্মদিনের পায়েস। এছাড়াও বাচ্চাদের জন্য ছিল উপহার।

অনির্বাণ দাস এবং স্ত্রী সুপর্ণা দাস বলেন ত্রিণভ আমাদের একমাত্র ছেলে। আমরা এই কোভিড বিপর্যয়ের মাঝে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমরা বেছে নিয়েছি এই স্কুলের বাচ্চাদের খাইয়ে জন্মদিন পালন করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *