বিধানসভায় তুলে নেওয়া হল ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন

আমাদের ভারত, ১৬ জুন: রাজ্য বিধানসভায় সাতজন বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, দীপক বর্মন, শংকর ঘোষ, নরহরি মাহাতো সহ ৭ বিধায়কের উপর থেকেই সাসপেনশন উঠেছে। বৃহস্পতিবার ধনী ভোটে সাসপেনশন উঠে যায়।

বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হল। সাসপেনশন তুলতে সম্মতি দেয় তৃণমূল। বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। যার প্রতিবাদে কয়েকদিন ধরে বিধানসভা চত্বরে ধর্না দিচ্ছিলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার সাসপেনশন প্রত্যাহারের পর এই ধর্না তুলে নেন তারা।

সাসপেনশন উঠে যাওয়াকে তাদের জয় বলে দেখছে বিজেপি। চিপ হুইপ মনোজ টিগ্গা বলেন, “আমাদের সাসপেনশন ছিল অবৈধ। আমরা কোর্টে গিয়েছিলাম। কোর্টের নির্দেশেই মোশান এনেছিলাম। আমরা মনে করি এটা আমাদের জয়।

এই সাসপেনশন তোলা নিয়ে রাজ্য বিধানসভায় মোশান নিয়ে এসেছিল বিজেপি। সে বিষয়ে আলোচনার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা তিক্ততা চাই না। সকলকে বলব মোশানকে সমর্থন করুন। আমরা সকলে মিলে বিধানসভা চালাবো। কাউকে বাইরে রেখে বিধানসভা চালাতে চাই না। কিন্তু বিধানসভা যেমন বিরোধীদের ছাড়া চলতে পারে না, তেমনি বিরোধীদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, যা তাদের পালন করা উচিত। এরপরই বিজেপির আনা দুটো মশানের উপর ধনী ভোট হয় এবং ৭ বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায়।

এর আগে সাসপেনশন তোলার প্রস্তাব খারিজ করেছিলেন’ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বিজেপির আনা প্রস্তাবে ভুল ছিল। যদিও শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছিলেন, সেই প্রস্তাবে কোনো ভুল ছিল না। বিধানসভায় গ্রীষ্মকালীন অধিবেশনে হই হট্টগোল হয়। শাসক-বিরোধী বিধায়কদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় শুভেন্দু সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে বিধানসভার বাদল অধিবেশন বয়কট করে বিজেপি। সাসপেনশনের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। শুনানিতে আদালত জানায় বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টি সুরাহা করতে। তারপরই জোড়া প্রস্তাব নিয়ে আসে বিধানসভায় বিজেপি। কিন্তু তা প্রত্যাহার করতে শুরু হয় বিক্ষোভও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *