নুপুর শর্মাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ১ জুলাই:
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুপুর শর্মা। নবি বিতর্কে মন্তব্যের জেরে একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই নিজের প্রাণহানির আশঙ্কা কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নুপুর শর্মা। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হলো নুপুর শর্মাকে। তাঁকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নুপুর শর্মার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অনেক দেরিতে ক্ষমা চেয়েছেন তার উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। এরপর নেত্রীর আর কোনো আর্জি শুনতে অস্বীকার করেন বিচারপতিরা।

নুপুর শর্মার আইনজীবী জানান, তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নুপুর শর্মা ক্ষমা চেয়েছেন তবে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাও ক্ষমা চেয়েছেন শর্তসাপেক্ষে। তিনি বলেছেন, যদি কারো আবেগে ধাক্কা দিয়ে থাকেন। ফলে টেলিভিশনের মতো সংবাদ মাধ্যমে এসে তাঁর ক্ষমা চাওয়া উচিত।

সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। আদালত বলেছে, একজনকে গ্রেপ্তার করা হলেও নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক এফ আই আর থাকলেও তা নিয়ে পুলিশ কি ভূমিকা নিয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *