কুমারেশ রায়, মেদিনীপুর, ২০ জুন: মহকুমা প্রশাসনের তরফে বন্যা প্লাবিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী দেওয়া হল। রবিবার ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় ঘাটালের বিডিও সঞ্জীব দাস মনসুকার প্লাবিত এলাকার মানুষ জনের হাতে খাদ্য এবং পোশাক তুলে দিয়েছেন। মনসুকার গ্রামের ন’টি সংসদ ঝুমি নদীর পূর্ব পাড়ে অবস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পঞ্চায়েত মারফত বন্যার্তদের দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওই এলাকার পঞ্চায়েতগুলিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বলে জানাগেছে। এছাড়াও সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্লাবিত এলাকাতেও প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। বিডিও এবং জয়েন্ট বিডিও এলাকায় গিয়েছিলেন।


