ঘাটালে রাস্তায় নেমে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করলেন মহকুমাশাসক

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: দুরন্ত গতিতে রাস্তায় ছুটছে বাইক। চালকের বয়স ১৮ র কম। নতুন বাইক পেয়ে এই ভাবেই যেন জীবনের গতি উপভোগ করা। না আছে লাইসেন্স না আছে বৈধ কাগজপত্র। আবার অনেকে বাইক নিয়ে বেরিয়েছেন, কিন্তু বাড়িতে ফেলে এসেছেন কাগজপত্র। আবার অনেকে নতুন বাইক কিনেছেন এখনো লাইসেন্স হয়নি।

এসব আর বরদাশ্ত করবে না মহাকুমা প্রশাসন। স্বয়ং মহকুমাশাসক সুমন বিশ্বাস রবিবার রাস্তায় নেমে বাইক আরোহীদের সতর্ক করলেন। যারা এখনো লাইসেন্স করেননি তাদের অবিলম্বে লাইসেন্স করিয়ে নেওয়ার জন্য কড়া বার্তা দিয়েছেন তিনি। মহাকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বের হলে ব্যবস্থা নেওয়া হবে, এর জন্য ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। ১৮ বছরের নিচে কেউ বাইক চালালে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মহাকুমার সব থানার উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে বলে মহকুমাশাসক জানান।

ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, লাইসেন্স আছে কিনা আমরা চেক করছি, বৈধ লাইসেন্স প্রয়োজন এবং এর জন্য অ্যাক্সিডেন্ট কিছুটা কমবে। এই অভিযান চলবে বলে এসডিপিও জানান।

রবিবার ঘাটালের বিবেকানন্দ মোড়ে এই অভিযান চলে, সারা মহকুমা জুড়ে এই অভিযান শুরু হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *