আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ১৩ ফেব্রুয়ারি: বকেয়া ডিএ প্রদান ও সমস্ত সরকারি ক্ষেত্রে ও স্কুলে শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে সংগ্ৰামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতি কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। এদিন সমম্ত সরকারি প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, আদালতে কর্মীদের হাজিরা কম লক্ষ্য করা যায়। বাঁকুড়া জেলা আদালতে ব্যাপক সাড়া মেলে। আদালতের কর্মীরা এদিন কর্মবিরতি পালনে অংশ নেন, ফলে আদালতের কাজকর্ম ব্যাহত হয়। দুপুরে কর্মবিরতি চলাকালীন এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

সংগ্ৰামী যৌথ মঞ্চের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, আজকের কর্মবিরতি সফল হয়েছে।এর আগে আমরা অল্প সময়ের কর্মবিরতি পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আজ সারা রাজ্যজুড়ে কর্মবিরতি চলছে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন হবে বলে তিনি মন্তব্য করেন।


