কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর মর্মান্তিক ঘটনার প্রতিবাদের ঝড় পুরুলিয়াতেও

সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: কালিয়াগঞ্জের দলীয় কর্মী মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ দেখালো বিজেপি। আজ বিকেলে পুরুলিয়া সদর থানার সামনে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। পুরুলিয়া শহর মন্ডলের উদ্যোগে ওই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন জেলা নেতৃত্বরাও।

কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে সরব হয় বিজেপি। বুধবার, রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রাম এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মন (৩৩) স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃত্যুঞ্জয় নিজেও সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। ওই রাতে চাঁদগাঁ গ্রামে অভিযান চালায় পুলিশ। কালিয়াগঞ্জ থানায় অগ্নি সংযোগ ও অশান্তির ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে ধরতেই পুলিশ গ্রামে যায়। সেই সময়ই গুলি চালনোর ঘটনা ঘটে। নিহত হয় ওই যুবক। তারই প্রতিবাদ পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *