ওন্দা পঞ্চায়েত অফিসের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার ডেবরা থেকে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ ডিসেম্বর: বাঁকুড়া জেলার ওন্দা গ্ৰাম পঞ্চায়েত অফিস থেকে চুরি যাওয়া তিনটি ল্যাপটপ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকা থেকে উদ্ধার করে বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ। সেই সঙ্গে আসামিকেও গ্ৰেপ্তার করে।

পুলিশ সূত্রে জানাগেছে, গত ২১ মার্চ সকালে ওন্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী অফিস খুলতে এসে দেখেন অফিসের দরজা ও আলমারির তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এবং অফিসের তিনটি ল্যাপটপ খোয়া গেছে। তারপরই ওন্দা থানায় লিখিত অভিযোগ জানানো হয়।অভিযোগের ভিত্তিতে ওন্দা থানায় একটি চুরির মামলা রুজু হয়।

তদন্তে নেমে পুলিশ গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত গোটগড়িয়া এলাকা থেকে আসামিকে গ্ৰেপ্তার করে এবং উদ্ধার হয় চুরি যাওয়া তিনটি ল্যাপটপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *