লক্ষ্মীর ভান্ডারের সৌজন্যে এবার রাজ্য সরকারের পেনশনও বন্ধ হবে, আশঙ্কা তথাগত রায়ের

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: লক্ষ্মীর ভান্ডারের সৌজন্যে এবার রাজ্য সরকারের পেনশনও বন্ধ হবে। শুক্রবার প্রকাশ্যে এই আশঙ্কা প্রকাশ করেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “কলকাতা পুরসভা দেউলিয়া। ২০২১ সালের সেপ্টেম্বরের পরে অবসর নেওয়া সমস্ত কর্মচারীদের পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দিতে অস্বীকার করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের উপর অযৌক্তিক ব্যয় এবং ক্লাবগুলিতে ভর্তুকি দেওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকারেরও একই পরিণতি অপেক্ষা করছে বলে আমি আশঙ্কা করছি।“

প্রসঙ্গত, প্রবল আর্থিক সঙ্কটে পড়েছে কলকাতা পুরসভা। কোষাগারের অবস্থা এতটাই সঙ্গিন যে, গত পাঁচ মাস ধরে অবসরকালীন সুবিধা ও  পেনশনের টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। কোষাগারের সঞ্চয় তলানিতে ঠেকায় পুরসভার পেনশন বিভাগে একটি নোটিসও ঝোলানো হয়েছে। তাতে বলা  হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে যে পুরকর্মীরা অবসর নিয়েছেন, পুরসভার তহবিলের সঙ্কটের জন্য তাঁদের অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের টাকা আপাতত দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *