ঝাড়গ্রাম জেলার ৭৯ জন আত্মসমর্পণ কারী মাওবাদীকে চাকরি দিল রাজ্য সরকার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ আগস্ট:
ঝাড়গ্রাম জেলার ১২ জন মহিলা ও ৬৭ জন পুরুষ সহ ৭৯জন প্রাক্তন আত্মসমর্পণকারী মাওবাদী চাকরি পেল পুলিশে। এছাড়া, পুরুলিয়াতে ১৯ জন, বাঁকুড়ায় ১১ জন, পশ্চিম মেদিনীপুরের ১১০ জনকে চাকরি দেওয়া হয়। এরা সকলের নিজ নিজ জেলা থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।
চার জেলার এসপি ও জেলাশাসকরা নিয়োগ পত্র তুলে দেন প্রাক্তন মাওবাদীদের হাতে।

গত বিধানসভা নির্বাচনের আগে জেলার প্রাক্তন মাওবাদীরা আন্দোলনে নেমেছিল। তাদের দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রাম জেলা সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ দেখিয়ে ছিল প্রাক্তন মাওবাদীরা। রাজ্যে সরকারের ঘোষণা মতো চাকরি পেয়ে খুশি প্রাক্তন মাওবাদীরা। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, আগামিকাল থেকে বিভিন্ন থানায় ট্রেনিং শুরু হবে এই ৭৯ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *