“যস মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার”, বললেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মে: আজ নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ঘূর্ণিঝড় যসের মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। রাজ্য সরকার সাত থেকে আট দিন আগে থেকেই এই বিপর্যয়ের ব্যাপারে অবগত ছিল। কিন্তু তবুও যে উপকূলবর্তী এলাকায় নদী বাঁধের অবস্থা শোচনীয় তা মেরামত করতে অক্ষম রাজ্য সরকার। তিনি আরও বলেন, বিজেপি বিধায়কদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এই বিপর্যয়ে এ রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তারা সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *