বকেয়া ডিএ-সহ ৫ দফা দাবিতে দু’দিন প্রকাশ্য আন্দোলনের ডাক রাজ্য কো অর্ডিনেশন কমিটির

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৯ এপ্রিল: মে মাসে বকেয়া মহার্ঘ ভাতা (ডি এ), শূন্যপদ পূরণ ইত্যাদি ৫ দফা দাবিতে দু’দিন প্রকাশ্য আন্দোলনের ডাক দিচ্ছে সিপিএম-এর কর্মী সংগঠন রাজ্য কো অর্ডিনেশন কমিটি।

শুক্রবার রাজ্য কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই প্রতিবেদককে জানান, “ডি এ কর্মচারীদের অধিকার- মহামান্য হাইকোর্ট আজ যে কথা বলছে, রাজ্যের ৫ম বেতন বহু আগেই সে কথা বলেছে। আমরাও আগে থেকেই এ কথা আসছি যে, রাজ্য কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা স্বীকৃত অধিকার। এটা কোনো দয়ার দান নয়।

বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের এই অধিকার কেড়ে নিতেই নানান ফন্দি ফিকির করছে। এর বিরুদ্ধে কোর্টের মন্তব্য এই সরকারের শ্রেণি চরিত্রকে আরেকবার উন্মোচিত করল। কোর্ট আইন অনুযায়ী যথার্থ বলেছে। তবে এই অধিকার বর্তমান শাসক দলের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে নিরবচ্ছিন্ন সংগ্রাম। আমরা সেই পথেই আছি। আগামী ২০-২১ মে, ২২ বকেয়া মহার্ঘ ভাতা, শূন্যপদ পূরণ ইত্যাদি ৫ দফা দাবিতে দু’দিন দিবা-রাত আমরা রাস্তাতেই থাকবো। রাস্তাই আমাদের অধিকার রক্ষার রাস্তা দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *