দুর্গাপুরে প্রান্তিকা তালতলায় বৃষ্টির মধ্যেই ভস্মীভুত বস্তি

জয় লাহা, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: দিনভর লাগাতার বৃষ্টি। তার মধ্যেই ভীস্মীভুত হল বস্তি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে  দুর্গাপুর প্রান্তিকা তালতলা বস্তিতে। অগ্নিকাণ্ডে ২০টি  বাড়ি ক্ষতিগ্রস্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রান্তিকা’তে তালতলা বস্তি।এলাকাবাসীর দাবি, একটি পরিবার বাড়িতে কাঠের আগুনে রান্না করছিল। ওইসময় আচমকা আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। বেশীরভাগ বাড়িতে প্লাস্টিকের ভাঙ্গাচোরা জিনিস মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পর পর প্রায় ২০ টি বাড়ি ভস্মীভুত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগীতায় দমকল কর্মীরা কয়েক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক ঘটনার তদন্ত শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *