কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে ধর্ণা অবস্থান কর্মসূচি শালবনী ব্লক তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চাকতারিনী মোড়ে ধর্ণা অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কো -অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, মন্ত্রী শ্রীকান্ত মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতারা ও সমস্ত অঞ্চল সভাপতি ও কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *