গ্যাংস্টার ভরত কুমারের  ব্যবহৃত সিম কার্ড কেনা হয় পিংলার বাসিন্দার নামে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার ভরত কুমার ওরফে সুমিত কুমার যে সিম কার্ড ব্যবহার করে বাড়ির দালালদের ফোন করেছিল সেটি ১৭ মে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার রামপুরা গ্রামের বাসিন্দা আকাশ পালের নামে কেনা হয়েছে বলে শুক্রবার কলকাতা পুলিশ জানতে পেরেছে। ওই সিম কার্ডের সঙ্গে একটি নতুন মোবাইলও কেনা হয়েছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে। তাই নিউটাউন কান্ডের রহস্য উদ্ঘাটনে এখন পুলিশের অন্যতম অস্ত্র ওই গ্যাংস্টার সুমিত কুমার ওরফে ভরত কুমার। তবে পিংলা থানা ও

স্থানীয় সূত্রের খবর, আকাশ পাল নামে কোনও ব্যক্তির অস্তিত্ব ওই থানা এলাকার রামপুরা গ্রামে নেই। অথচ তার নামে কি করে আধার কার্ড হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশের মধ্যেই মাদক ও অস্ত্র পাচার চক্রের অন্যতম পান্ডা ভরত কুমার ওরফে সুমিত কুমার বুধবার পাঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে সেখানকার দুই এএসআই’কে খুন করার অভিযোগ রয়েছে বলে পাঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। নিউটাউন কান্ডে নিহত জয়পাল ভল্লারকে লজিস্টিক দিয়ে এই ভরত কুমারই সাহায্য করতো বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *