আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ মে: গোটা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলাজুড়ে মহামারীর আকার ধারণ করছে করোনা। দিনের পর দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকারের পক্ষ থেকে আংশিক লকডাউন ঘোষণা হলেও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং, ২ নং ব্লক, বিনপুর, ঝাড়গ্রাম সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় সকাল দশটার পরেও রয়েছে দোকান পাট খোলা। পরে সব জায়গায় গিয়ে পুলিশের তৎপরতায় দোকান পাট বন্ধ করা হয়।করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও মানুষের এখনো হুঁশ ফেরেনি। সামাজিক দূরত্ব বিধি মানছেন না ও মাস্ক পরছেন না এখনও অনেকেই। মাঝে মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও করোনার ভয়াবহতার প্রতি সচেতন করা হচ্ছে।

পুলিশের কড়া পদক্ষেপে দোকান পাট বন্ধ হলেও এখনও অনেকেই মাস্ক পরছেন না। আজ সাঁকরাইলে এক মাস্ক বিহীন ট্রাকটার চালককে আটক করে সাঁকরাইল থানার পুলিশ। সরকারি বিধিনিষেধ মেলে চলার জন্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে ঝাড়গ্রাম জেলার সমস্ত থানা একাকার বিভিন্ন বাজার গুলোতে।


