আমাদের ভারত, ১১ নভেম্বর: বারানসির জ্ঞানবাপী মসজিদ চত্বরে উদ্ধার হওয়া শিব লিঙ্গ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। স্বভাবতই আদালতের এই নির্দেশে স্বস্তিতে হিন্দু পক্ষ।
গত ১৭ মে সর্বোচ্চ আদালত বলেছিল ১২ই নভেম্বর পর্যন্ত শিবলিঙ্গটি সংরক্ষণ করতে হবে। আগামীকাল সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আজ সর্বোচ্চ আদালত সময়সীমা বাড়িয়ে দিল। সুপ্রিম কোর্টের আজকের রায়ে হিন্দুপক্ষ খুশি হলেও মসজিদ কর্তৃপক্ষের দাবি, পাথরের টুকরোটি শিবলিঙ্গ নয়। সেটি নমাজের আগে অজু করার জন্য যে জলাশয় রয়েছে সেটির ঝরনার মুখ।
যে পাথরটিকে হিন্দুরা শিবলিঙ্গ বলে দাবি করছে সেটি উদ্ধার হয় মসজিদে সমীক্ষার কাজ চলাকালীন। পাঁচ হিন্দু মহিলা আদালতে আর্জি জানিয়েছিলেন তাদেরকে জ্ঞানবাপী মসজিদ চত্বরে অবস্থিত শৃঙ্গার গৌরী দেবীকে পুজো করার অনুমতি দেওয়া হোক। চলতি নিয়ম অনুযায়ী বছরে একদিন ওই মূর্তি পুজো করার অনুমতি মেলে। কিন্তু ওই পাঁচ মহিলার দাবি, তারা সারা বছর পুজো করার অনুমতি পেতে চান।
এরপরই আদালত সমীক্ষার নির্দেশ দেয়। মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ মুসলিম পক্ষ সমীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। আজ প্রধান বিচারপতি হিন্দু পক্ষকে নির্দেশ দিয়েছেন তিন সপ্তাহের মধ্যে মুসলিম পক্ষের আপত্তি সম্পর্কে নিজেদের অভিমত আদালতকে তাদের জানাতে হবে।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

