“ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে,” ভিডিও দাখিল করে দাবি শুভেন্দুর

আমাদের ভারত, ১৫ অক্টোবর: পুরুলিয়া দিয়ে গরু পাচারের ভিডিও দাখিল করে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ‘ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে।’

শনিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গরু পাচার নিয়ে সরগরম পুরুলিয়া। কখনো দুধের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ভেতরে বেঁধে রাখা অবস্থায় গরু উদ্ধার হয়, আবার কখনো ৬০ নম্বর জাতীয় সড়কে ধরা পড়ে গরু ভর্তি একের পর এক পিকআপ ভ্যান।

আসল ব্যাপার হলো গরু পাচারের নতুন সেফ করিডর হল পুরুলিয়া- ঝাড়গ্রাম- বাঁকুড়ার বিষ্ণুপুর- কোতুলপুর হয়ে হুগলীর আরামবাগ পেরিয়ে দক্ষিণ ২৪ পরগণা হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।

এই ব্যাপারে পুরুলিয়ার এসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ওনার তত্ত্বাবধানেই পুলিশ, সরকারি আধিকারিক ও শাসক দলের নেতাদের এক অবাধ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে যার মাধ্যমে এই পাচারের কাজ মসৃণ ভাবে চলছে। ৭৫-২৫% এর ভাগ সুষ্ঠু ভাবে নির্ধারিত করা রয়েছে। ভাগ বাটোয়ারার গন্ডগোল হলে মাঝে সাঝে পুলিশ কয়েকটা গাড়ি আটক করে দর কষাকষি করতো। এই ভিডিওতে দেখুন কি ভাবে অবাধে গরু পাচার চলছে অথচ পুলিশ চোখে কিছুই দেখতে পাচ্ছে না। দেখবে কি করে পুরোটাই তো স্টেট স্পন্সরড অর্থাৎ ভাগের টাকা প্রতিটি “ঘাটেই” পৌঁছে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *