গোয়ালতোড়ে শেয়ারবনির জঙ্গলে আকাশ থেকে রহস্যময় বস্তু পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে শেয়ারবনির জঙ্গলে আজ দুপুরে আকাশ থেকে রহস্যময় বস্তু পড়াকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় এলাকাবাসীদের দাবি, আজ দুপুরে একটি ক্ষেপণাস্ত্রের মতো ধাতব কিছু আকাশ থেকে জঙ্গলের মধ্যে পড়তে দেখেন তারা। তাদের আরও দাবি, ঘটনার একটু আগেই ওই এলাকা দিয়ে একটি বিমান উড়ে যায়, তাদের দাবি, ওই বিমান থেকেই এই অংশটি খসে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *