স্কুল বাড়ি ভগ্নপ্রায়, আতঙ্কে স্কুলের গেটে তালা দিলেন অভিভাবকরা, চাঞ্চল্য পাত্রসায়রের পানপুকুরে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জুলাই: ভগ্নপ্রায় স্কুল বাড়ি, ভেঙ্গে পড়েছে ছাদের চাঙড়, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ভয়ে আতঙ্কিত অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাত্রসায়ের থানার পানপুকুরে।

স্হানীয় অধিবাসীদের বক্তব্য, এই গ্ৰামের প্রাথমিক স্কুলটির দীর্ঘদিন কোনো সংস্কার বা মেরামতি হয়নি, ভগ্নপ্রায় স্কুল বাড়ির ভিতর ছাদের চাঙড় খসে পড়ছে। যে কোনও সময় ছাত্র ছাত্রীদের মাথায় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। অভিভাবকদের বক্তব্য, স্কুল বাড়ির ভগ্নদশা, প্রধান শিক্ষককে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনও ফল হয়নি। এই অবস্থায় ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। বড় দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই তালা লাগানো হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আকাশ চন্দ্র পোড়েল বলেন, বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন মহলে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *