মেখলীগঞ্জের আরও এক গ্রামপঞ্চায়েত দখলের পথে শাসক দল

আমাদের ভারত, কোচবিহার, ২৭ জুলাই: মেখলিগঞ্জ ব্লকের বিরোধীদের দখলে থাকা আরো একটি গ্রাম পঞ্চায়েত দখলের পথে এগোলো তৃণমূল কংগ্রেস। আজ নিজতরফ গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি ও দুই বাম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ফলে ৯ সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ৫ জন সদস্য নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তৃণমূল। আজ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারির হাত ধরে এই চার পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলে যোগদান করেন।

গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামপঞ্চায়েতে বামফ্রন্ট ৫ টি, বিজেপি ২ টি, একটি তৃণমূল ও একটি কংগ্রেস জেতে। জেলার একমাত্র গ্রামপঞ্চায়েত হিসেবে বোর্ড গঠন করে বামেরা। প্রধান নির্বাচিত হন সুনীল রায়। তবে বিধানসভা নির্বাচনের আগে প্রধান বিজেপিতে যোগদান করলে কার্যত এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়।
আজ এই গ্রামপঞ্চায়েতের ২ বিজেপি ও ২ বাম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এর সংঙ্গে সঙ্গে এই গ্রামপঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। এদিন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারি বলেন, “চার জন আমাদের সঙ্গে যোগদান করায় এবার আমরা সংখ্যগরিষ্ঠ হলাম, এবার গ্রামপঞ্চায়েত আমাদের দখলে আসবে, উন্নয়নের কাজ দ্রুত গতি পবে, এই এলাকায় মানুষের প্রত্যাশা পূরণ হবে”।

বাম ও বিজেপি থেকে যাওয়া চার পঞ্চায়েত সদস্যর বক্তব্য, কোনও চাপ ছাড়াই উন্নয়নের কাজ করার জন্যই তদের তৃণমূলে যোগদান। যদিও এই নিয়ে একযোগে তৃণমূলকে নিশানা করেছে বাম ও বিজেপি , তাদের অভিযোগ ভয় ও প্রলোভন দেখিয়ে জেলার বিরোধী পঞ্চায়েতগুলি দখল করার খেলায় নেমেছে শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *