অস্বস্তিতে শাসকদল! ‘জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর দেবাঞ্জন’, কসবা কাণ্ডে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৮ জুন: কসবার ভ্যাকসিন জালিয়াতি কান্ড একদিকে যেমন অস্বস্তিতে ফেলেছে দেবাঞ্জনের পরিবারকে, অন্যদিকে প্রচন্ড অস্বস্তিতে ফেলেছে রাজ্য প্রশাসনকে। রাজ্য প্রশাসনের একাংশের মদতেই প্রশাসনের নাকের ডগায় এভাবে রমরম করে জাল ভ্যাকসিনেশন চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সমস্ত অভিযোগকে নস্যাৎ করে এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর দাবি, ‘জঙ্গিদের থেকেও ভয়ংকর জালিয়াত দেবাঞ্জন।’ এই মামলায় কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

রাজ্যের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি নিয়ে বিজেপির খোঁচারও জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের মানুষদের নেতা-মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার প্রবণতা থাকে বলে মন্তব্য করেন তিনি। বলেন, টিকাপ্রাপ্তদের স্বাস্থ্যের দিকে বিশেষজ্ঞ কমিটি খেয়াল রাখছে।

নবান্নে সাংবাদিক বৈঠকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত বড় সাহস। এত ঔদ্ধত্য হয় কী করে? সাধারণ মানুষ, সহজ সরল মানুষদের অনেকে চিটফান্ডের নামেও বোকা বানায়। কিছু মানুষ দেখতে সুন্দর, সেজে গুজে থাকে। প্রতারণা করে। তাদের আমি মানুষ বলে মনে করি না। অমানুষ বলেও মনে করি না। এদের সমাজে থাকার কোনও যৌক্তিকতা নেই। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ংকর। এ ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা সাহায্য করেছে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *