ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙ্গচুর অভিযোগ অস্বীকার শাসক দলের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ আগস্ট: ভাটপাড়া এলাকায় গৌরাঙ্গ সরকার নামে এক বিজেপি কর্মীর বাড়িতে সোমবার রাতে দুষ্কৃতী তাণ্ডব। ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মাদরালে ওই বিজেপি নেতার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, সোমবার রাতে এক দল দুষ্কৃতী গৌরাঙ্গবাবুর বাড়িতে জোরকরে ঢুকে ব্যাপক ভাঙ্গচুর চালায়। এর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভাটপাড়া থানায় আজ সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর পুলিশ গৌরাঙ্গবাবুর বাড়িতে যায়। যদিও এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।

শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ গ্রেফতার করতে ভয় পাচ্ছে। বিজেপি করার অপরাধেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অভিযোগ অস্বীকার শাসকদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *