পশ্চিমবঙ্গ রাজ্যকে তিন ভাগে ভাগ করল আরএসএস

আমাদের ভারত, কলকাতা, ২০ মার্চ: পশ্চিমবঙ্গ রাজ্য আরএসএসের কাজের সুবিধার জন্য তিন ভাগ হল। এই তিনটি ভাগ হল উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। তাঁদের দৃষ্টিতে তিনটেই প্রদেশ বা প্রান্ত অর্থাৎ রাজ্য। গতকাল বেঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংঘের দৃষ্টিতে পশ্চিমবঙ্গ আগে দু’টো প্রান্ত অর্থাৎ রাজ্য ছিল: উত্তর বঙ্গ এবং দক্ষিণবঙ্গ। গতকাল দক্ষিণবঙ্গ ভেঙে দু’টো প্রান্ত হল: মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। সুতরাং পশ্চিমবঙ্গ রাজ্য এখন আর এস এসের কাজের সুবিধার জন্য তিন ভাগ হল: উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। তিনটেই প্রদেশ বা প্রান্ত অর্থাৎ রাজ্য। এই দক্ষিণ বঙ্গের মধ্যে আন্দামান রয়েছে।

দক্ষিণবঙ্গের নদিয়া বিভাগ, বীরভূম বিভাগ, বর্ধমান বিভাগ, বাঁকুড়া বিভাগ, হুগলি ও তারকেশ্বর জেলা নিয়ে “মধ্যবঙ্গ” প্রান্ত হয়েছে। এই প্রান্তের
প্রান্ত সঙ্ঘচালক: অতুল কুমার বিশ্বাস।
প্রান্ত কার্যবাহ: মনোজ চট্টোপাধ্যায়।
প্রান্ত প্রচারক: শ্রীকৃষ্ণ মন্ডল।

দক্ষিণবঙ্গের
প্রান্ত সঙ্ঘচালক: জয়ন্ত রায় চৌধুরী।
প্রান্ত কার্যবাহ: জিষ্ণু বসু।
প্রান্ত প্রচারক: জলধর মাহাত।
সহ প্রান্ত প্রচারক: প্রশান্ত ভট্ট।

উত্তরবঙ্গের
প্রান্ত সঙ্ঘচালক: ঋষিকেশ সাহা
প্রান্ত কার্যবাহ: প্রদীপ অধিকারী
প্রান্ত প্রচারক: শ্যামাচরণ রায়
সহ প্রান্ত প্রচারক: সিদ্ধার্থ রায়চৌধুরী

উত্তর-পূর্ব ক্ষেত্র (বিহার ও ঝাড়খন্ড)–এর প্রচারক রামদত্ত চক্রধর নতুন সহ-সরকার্যবাহ হলেন। উনার কেন্দ্র হবে কলকাতা। ভাগাইয়াজীর পরিবর্তে তিনি সহ-সরকার্যবাহ হলেন।
আজই সংঘের নতুন সরকার্যবাহ হলেন দত্তাত্রেয় হোসবোলে। তিনি সুরেশ যোশী (ভাইয়াজী)র স্থলাভিষিক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *