শামসের নগরে ঢুকে পড়ল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ ফেব্রুয়ারি:
বসিরহাটের হিঙ্গলগঞ্জের শামসের নগরে ঢুকে পড়েছে সুন্দরবনের বাঘ। সুন্দরবনের ঘন জঙ্গলের ফেন্সিং ভেঙ্গে কুঁকড়ে খালি নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার।

আজ সকালে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ওই বাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই এলাকার বাসিন্দারা লাঠি, বাঁশ নিয়ে রয়েল বেঙ্গল টাইগারকে তাড়া করে ফের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেয়। গোটা ঘটনায় আতঙ্কিত বসিরহাটের শামসের নগরের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *