রায়গঞ্জে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি: ভোটের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ম ইতিমধ্যেই রাজ্য বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নে নির্বাচনের কাজ পরিচালনা করতে চলে এসেছে কেন্দ্রীয়বাহিনী। জেলায় ইতিমধ্যেই ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাজপথজুড়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে।

রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের নেতৃত্ব দেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রায়গঞ্জ শহরের পাশাপাশি শহর সংলগ্ন বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকাতেও রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন সূত্রের খবর অনুযায়ী মার্চ মাসের প্রথম সপ্তাহে ঘোষনা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানিসভা নির্বাচনের দিনক্ষন। কিন্তু তার আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *