স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ মার্চ: কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে মানসী নামে একটি বেসরকারি আবাসনের বাসিন্দা রত্না সরকার। বয়স ৭৫ বছর। তিনি বিয়ে করেননি।

দীর্ঘদিন তিনি ওই আবাসনে একাই থাকতেন। গত চার পাঁচ দিন আগে থেকে তার বান্ধবীদের সাথে ফোনে তার কোনো যোগাযোগ ছিল না, সেই কারণে বান্ধবীরা খোঁজখবর নিতে এলে গতকাল অর্থাৎ সোমবার বিকেলে তার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা দেহ দেখতে পায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।


