হাবড়ায় এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১৩ এপ্রিল: এক বৃদ্ধের নিজের ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার হাটথুবার দাসপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম সত্যরঞ্জন দে (‌৬১)‌। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সত্যরঞ্জনবাবুর স্ত্রীর মৃত্যুর পর থেকে নিজের বাড়িতে একাই থাকতেন। ছেলে তাঁর পরিবার নিয়ে পাশেই আলাদা বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সত্যরঞ্জনবাবুকে শেষবারের জন্য বাড়ির বাইরে দেখেছেন প্রতিবেশীরা। আশপাশের লোকজনদের সঙ্গে কথাও বলেন তিনি। তারপর থেকে আর দেখা যায়নি তাঁকে।

বুধবার সকালে ওই ব্যক্তির ঘরে কুকুরদের আনাগোনা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। কৌতুহলবসত ঘরের কাছাকাছি যেতেই সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। ঘরের ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন, ঘরের মেঝেতে সত্যরঞ্জনের পচাগলা দেহ পড়ে রয়েছে। শরীরের কিছুটা অংশ খাটের নীচে ঢুকে রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে সত্যরঞ্জনবাবুর মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই যানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *