ছাতিনাশোল থেকে ভট্টগোপালপুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৩ সেপ্টেম্বর: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল থেকে ভট্টগোপালপুর গ্রামে যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটি’। শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন স্থানীয়রা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির দাবি, বার বার প্রশাসনকে জানিয়েও ব্লকের এই গুরত্বপূর্ণ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। স্বাভাবিকভাবেই দিনের পর দিন এলাকার প্রায় ৯ থেকে ১০ টি গ্রামের মানুষকে অসুবিধা ভোগ করতে হচ্ছে। বিডিও রাস্তা সংস্কারের জন্য প্রতিশ্রুতি দিলেও কোনো পদক্ষেপ নেননি, তাই দ্রুত যাতে রাস্তাটি সংস্কার হয় তার জন্য এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *