দুয়ারে রেশনের চাল চুরি হয়ে গেল? চাঞ্চল্য কেশিয়াড়িতে

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: দুয়ারে রেশনের চাল চুরি হয়ে গেল। কেশিয়াড়ী লেঙ্গামারা কমিউনিটি হল থেকে এই চাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার লেঙ্গামারা কমিউনিটি হল থেকে রেশন সামগ্রী দেওয়ার কথা ছিল। রেশন কর্মীরা প্রথম দফার মালপত্র রেখে দ্বিতীয় দফার মালপত্র আনতে চলে যায়। সেই সময় এক রেশন কর্মী বায়োমেট্রিকে কাজ করছিলেন এবং একাই ছিলেন। ভিড়ও ছিল যথেষ্ট। ঠিক সেই সময় স্থানীয় শকুন্তলা দাসের পরিবারের এক সদস্য সবার অলক্ষ্যে তিনবস্তা চাল পেছনের দরজা দিয়ে বের করে ডোবায় ফেলে দেয়।

স্থানীয় এক চাষী জমি থেকে দেখতে পেয়ে খবর দেয়। এরপরেই ঘটনার খবর পেয়ে কেশিয়াড়ী থানার পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে। চাল সরিয়ে পরে আত্মসাৎ করার মতলবে ছিল বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *