Sukanta, BJP, TMC, মুখ বন্ধ রাখার পুরস্কার! রাজীব কুমারকে তৃণমূলের প্রার্থী করার উদ্দেশ্য বোঝালেন সুকান্ত

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: রাজ্যসভার চার প্রার্থীর নাম শুক্রবার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই নাম সামনে আসতেই রাজ্যের শাসক দলকে আক্রমণ জানিয়েছে বিজেপি। কারণ তালিকায় এবার সব থেকে বেশি যে প্রার্থীকে নিয়ে আলোচনা চলছে তার নাম রাজীব কুমার। চাকরিতে থাকাকালীন এই অফিসার বারবার বিতর্কে জড়িয়েছে। সে’ই এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হতে চলেছে সংসদে। ফলে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন রাজীব কুমার, তৃণমূল কংগ্রেস উভয়ই।

কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন সময় থেকে শিরোনামে বারবার উঠে এসেছেন রাজীব কুমার। সারদা চিটফান্ড মামলায় তার নাম জড়িয়েছিল। তার বাসভবনে যখন কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালাতে যায়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ধর্নায় বসেছিলেন সেই ছবি এখনো অনেকেরই মনে আছে। অবসরের আগে সেই রাজীব কুমার ছিলেন রাজ্য পুলিশের ডিজি। কেন রাজীব কুমারকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ প্রসঙ্গে তার ভূমিকা যা ছিল, তাকে প্রার্থী করে তারই পুরস্কার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু কথায়, প্রাক্তন আমলা রাজীব কুমারকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। কারণ সারদা কাণ্ডে লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল তার পুরস্কার দেওয়া হচ্ছে এবার তাকে। একই সঙ্গে সুকান্ত মজুমদার আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদ। তাই মুখ বন্ধ রাখার জন্য এই পুরস্কার।

এই বিতর্ক প্রসঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য, এটা প্রথম নয় অনেক অফিসারকে এর আগে বিজেপিও প্রার্থী করেছে। দয়া করে রাজীব কুমারকে টার্গেট করবেন না। দায়িত্ব শেষ হয়ে গেলে তিনি যে কোনো কাজ করতে পারেন। কিন্তু বিচারপতি রেজিগনেশন দিয়ে এসে প্রার্থী হলেন, এটা অন্যায়, পাপ। অর্থাৎ এক্ষেত্রে রাজীব কুমারের সাফাই দিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদাহরণ হিসেবে টেনে আনলেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *