পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৮ ডিসেম্বর:
স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক। প্রতিবাদ করায় নেশার ঘোরে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে নিহতের স্বামীকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া এলাকায়।
জানাগেছে, নিহত স্ত্রীর নাম বুল্টি দাস (৩৬)। ঘটনায় অভিযুক্ত স্বামী শক্তিপদ দাসকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাত ৭ টা নাগাদ স্বামীর সঙ্গে বচসা শুরু হয়। তারপর তা মারামারিতে পৌঁছয়। নেশার করে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে স্বামী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বুল্টি দাসকে পিংলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

রাতেই স্বামী শক্তিপদ দাসকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হবে।

