সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সুস্থতার হার কমছে পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৩ জুলাই: সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পুরুলিয়া জেলায় সুস্থতার হার কমছে। বৃহস্পতিবার, জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী নতুন করে ৩৭ জনের করোনা পজিটিভ দেখা দিয়েছে। এই নিয়ে পুরুলিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৮৪। সুস্থ হয়েছেন ২৬০ জন। শতকরা হার ৫৩.৭২%। এক সময় সুস্থতার হার ৯০ শতাংশের বেশি ছিল। বেশি সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ার অন্যতম কারণ। বৃহস্পতিবার, ১৩৫২ জনের লালা রসের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। যা রেকর্ড সংখ্যক বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১১২ তে ঠেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *