জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কার্যত ঊর্ধ্বমুখী সারা রাজ্যের পাশাপাশি জেলাজুড়ে। এই পরিস্থিতিতে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে রামনবমী উপলক্ষ্যে বাইক র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে। তবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খাইরুল্লাহ চক এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনবমী উৎসবে মেতে উঠেছে এলাকার মানুষ।এদিন সুসজ্জিত ট্যাবলো গাড়ি নিয়ে এবং রাম সীতা সহযোগী বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা প্রদক্ষিণ করে।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো মানুষ পা মিলিয়েছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজে রাম নবমীতে মেতে উঠেছে এলাকার মানুষ।

