স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন:
এবার করোনা সুরক্ষায় রেল কর্মচারী ও তার পরিবারের সদস্যদের এই প্রথম কোভিড ভ্যাক্সিন দেওয়ার উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ। সোমবার শিয়ালদা মেইন সেকশনের রানাঘাটে এসে পৌছায় আরোগ্য নামে একটি রেলের স্পেশাল মেডিক্যাল ট্রেন।

এদিন রানাঘাট স্টেশনে মোবাইল ভ্যাক্সিনেসন ক্যাম্প শুরু করল পূর্ব রেল কর্তৃপক্ষ। ট্রেনের কামরায় তৈরি এই মোবাইল ভ্যাক্সিনেসন ক্যাম্প বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে সেই এলাকার রেল কর্মচারী ও তাদের পরিবারকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করলে। এর পাশাপাশি ওই ট্রেনের কম্পার্টমেন্টে রয়েছে মিনি হাসপাতালের ব্যবস্থাও। রয়েছে অক্সিজেন ক্লোরিন মিনি ওটি কেবিন। আর রেলের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল কর্মীরা। স্বাভাবিক ভাবে খুশি রানাঘাট ইস্টার্ন রেলের কর্মচারীরা।


