সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা নেত্রী ও সদস্যরা। মুখ্যমন্ত্রীর মুখোশ পরে মিছিল করেন তাঁরা। পাশাপাশি আজ থেকে দলের “আমিই দিদি” কর্মসূচি পুরুলিয়ায় সূচনা করল তৃণমূল।

আজ পুরুলিয়ার বাঘমুন্ডিতে প্রায় এক হাজারেরও বেশি স্বনির্ভর গ্রুপের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে মিছিলে হাঁটেন। মিছিলে গ্যাস সিলিন্ডার নিয়েও দেখা যায় মহিলাদের। বাঘমুন্ডির অযোধ্যা মোড়ের কাছে যাত্রা ময়দান থেকে স্থানীয় উচ্চমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল, বাঘমুন্ডি মহিলা তৃণমূলের সভানেত্রী নমিতা সিং মুড়া সহ অন্যান্যরা।


