প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ মে:
“পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে অক্সিজেন পার্লার করা হচ্ছে ব্যারাকপুরে, সেক্ষেত্রে ক্লাবগুলি যেভাবে এগিয়ে আসছে তাতে আগামী দিনে ব্যারাকপুর ও তার আশপাশের বাসিন্দাদের বেডের যে সমস্যা হচ্ছিল তা অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারব।” ব্যারাকপুরে অক্সিজেন পার্লার উদ্বোধন করে ব্যারাকপুর বাসীকে এই আশার কথা শোনালেন বিধায়ক রাজ চক্রবর্তী।
সারা রাজ্য জুড়ে করোনা পজিটিভ রোগীর বাড়বাড়ন্ত, তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় পজিটিভের সংখ্যা বেশি। ফলে প্রশাসনের মাথায় হাত পড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন বিভিন্ন ক্লাবগুলিতে যদি অক্সিজেনের যোগানের তাৎক্ষণিক সেন্টার করতে। এই পরিস্থিতিতে ব্যারাকপুর দুটি ক্লাব বারোয়ারিতলা দুর্গাবাড়ি এবং সুভাষ নগর কলোনী লেডিস ক্লাব তারা তাদের সাধ্যমতো অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা করল। ব্যারাকপুরে বারোয়ারি তলা দুর্গাবাড়ির পক্ষ থেকে একটি বিয়ে বাড়িতে অক্সিজেন পার্লারের ব্যবস্থা করল। শুভ্র কান্তি ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলার 8 নম্বর ওয়ার্ড এর তত্ত্বাবধানে এই বিয়ে বাড়িতে 3bd অক্সিজেন পার্লার উদ্বোধন করা হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগর থানার আইসি।

এদিন রাজ চক্রবর্তী বলেন, “ব্যারাকপুরে আমরা অনেকগুলো জায়গায় করোনা রোগীদের জন্য বেডের ব্যবস্থা করেছি। ফলে আগামী দিনে করোনা রোগীদের বেডের জন্য কষ্ট পেতে হবে না।”

