সংগঠনের নেতাদের থেকে তারকাদের রমরমা তৃণমূলের প্রার্থী তালিকায়

রাজেন রায়, কলকাতা, ৫ মার্চ: অবশেষে ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বেশ কিছু আসনে একদিকে যেখানে পুরনো জয়ী প্রার্থীরা স্থান পেয়েছেন তেমনই উঠে এসেছে কিছু নতুন মুখ। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের সংগঠনের থেকে নতুন মুখ উঠে আসেনি। বরং তার জায়গায় তারকা মুখের উপরই ভরসা করতে হয়েছে তৃণমূলকে।

আর এখানে উঠে গিয়েছে প্রশ্ন। প্রথম জমানার তৃণমূলে সংগঠন থেকে উঠে আসা একাধিক নেতা থাকলেও যত দিন গিয়েছে নতুন কোনও নেতৃত্বকে দেখা যায়নি তৃণমূলে। কিছু ক্ষেত্রে পুরনো তারকা মুখ এবং বেশিরভাগ ক্ষেত্রে নতুন তারকা মুখের উপরই ভরসা করতে হয়েছে তৃণমূলকে।

রাজনৈতিক মহলের দাবি, তারকা মুখের উপর ভরসা করলে সাধারণ মানুষের একটা সমর্থন পাওয়া যায়। তার কারণ তারকাদের একটা নিজস্ব জনভিত্তি থাকে। কিন্তু পুরনো তারকারা অনেক সময় পিছিয়ে পড়েন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রশাসন সামলাতে গিয়ে সংগঠন কি দুর্বল করে ফেলেছে তৃণমূল? কতটা সামাল দিতে পারবেন তারকারা? উত্তর দেবে আগামী বিধানসভা ভোটই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *