নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ এপ্রিল:
বাংলা নববর্ষে বাঙালিকে শুভেচ্ছা জানিয়ে বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে মোদী লিখেছেন, পূর্ণভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগয়ে যাক!
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। বছরের প্রথম দিন শুভ হোক প্রত্যেক বাঙালির। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক বাঙালির জীবন। মোদী, অমিত শাহর পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, গোটা বছর আমাদের ভালো কাটুক। সেই কামনা করি ঈশ্বরের কাছে।
টুইটে প্রধানমন্ত্রী তিন মিনিটের একটি ভিডিও দিয়েছেন। বিজেপির থিম সংয়ের ভিডিওতে উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মানভারতের মত বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভার এবং বাংলার চিত্র তুলে ধরা হয়েছে ভিডিওতে।
দেখুন ভিডিও।
পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক !
– *Shri. Narendra Modi,* Prime Minister of India.
পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক ! pic.twitter.com/pioL9mn5ik
— Narendra Modi (@narendramodi) April 15, 2021

